বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫
৩৫৩
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি গঠন ও নবগঠিত জেলা মুক্তিযোদ্ধা কমিটিকে সংবর্ধনা উপলক্ষে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বেলা ১২ টায় বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে উপজেলার মুক্তিযোদ্ধাগণ ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির আহবায়ক মো. মাহফুজুর রহমান ও কেফায়েতউল্যাহ নজীবকে ফুল দিয়ে বরণ করে নেন।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো. মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব কেফায়েতউল্যাহ নজীব।
বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নাজিমউদ্দিন, প্রকৌশলী আহমদউল্যাহ প্রমুখ।
সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো. মাহফুজুর রহমান উপজেলা মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে বোরহানউদ্দিন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়ার নাম ঘোষনা করেন। অপর ৭ সদস্যের নামও সকলের মতামতের ভিত্তিতে অবিলম্বে প্রকাশ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত