মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯
৪১৯
আবদুল্লাহ জুয়েল, মনপুরা থেকে : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বাসিন্দারা যুগ যুগ ধরে বিদ্যুৎ সমস্যায় জর্জরিত। দিনে-রাতে এই উপকূলের বাসিন্দারা ৩ ঘন্টার বেশি বিদ্যুৎ পেতো না। এই নিয়ে এই উপকূলের বাসিন্দারা আন্দোলন সংগ্রাম করেছে অনেকদিন ধরে। একমাত্র বিদ্যুতের কারনে এই উপকূলের জীবনমান ও সামগ্রীক উন্নয়ন থমকে রয়েছে। অবশেষে অভিশাপ মুক্ত হয়ে অন্ধকার যুগ থেকে আলোর পথে ফিরছে মনপুরা উপকূল।
নদীর তলদেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রীডের সাথে সংযুক্ত করে ২৪ ঘন্টা বিদ্যুতের আওতায় আনা হবে মনপুরা উপকূলের এই দুর্গম জনপদকে এমন কথাই জানালেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমদ ও অতিরিক্ত সচিব (নবায়নযোগ্য জ্বালানি অনুবিভাগ) কে.এম আলী রেজা।
শুক্রবার সকালে দুই অতিরিক্ত সচিবের নেতৃত্বে এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল মনপুরা সফর করেন। পরে দুপুর সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন সচিবদ্বয়।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্ধ ও স্থানীয় সাংবাদিকরা মনপুরার বিদ্যুৎ সমস্যা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
পরে অতিরিক্ত সচিব নুর আহমদ বলেন, মনপুরার মানুষ যেন ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা পায় সেই জন্য দুইটি টেকনিক্যাল রুট বিবেচনা আছে। একটি তজুমুদ্দিন উপজেলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরকলাতলী হয়ে মনপুরা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ করা। অপরটি হলো চরফ্যাসন উপজেলা থেকে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সরাসরি মনপুরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করা।
অতিরিক্ত সচিব কেএম আলী রেজা বলেন, সাবমেরিন ক্যাবলের পাশপাশি আমরা নবায়নযোগ্য শক্তির সমান্তরাল ব্যবহারের বিষয়টি বিবেচনা করছি। যাতে মনপুরা উপকূলে প্রাকৃতিক দুর্যোগেও এই উপকূলের মানুষ অন্ধকারে যেন না থাকে।
এই সময় উপস্থিত থেকে মনপুরাকে জাতীয় গ্রীডের আওতায় আনতে দ্রুত বাস্তবায়নের দাবী করেন মনপুরা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, মনপুরা জামায়াত ইসলামীর আমীর মাও. আমীমুল ইহসান জসীম, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন ও প্রেসক্লাব সভাপতি অহিদুর রহমান।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ জাকিরুজ্জামান, ব্যবস্থপরাপরিচালক (ওজোপাডিকো),নির্বাহী পরিচালক (ওজোপাডিকো) প্রকৌশলী রোকনুজ্জামান, পরিচালক মনিরুজ্জামান, পরিচালক মোঃ আবদুল আজিজ, উপসচিব মুহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ ও সিনিয়ার সহকারি সচিব হাসান সাদী।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত