অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫৫

remove_red_eye

৩৬৫

প্রেস বিজ্ঞপ্তি ॥  তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেয়ানউদ্দিন বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জনাব মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জনাব মোঃ হোসেন মোল্লা এবং জনাবা হোসনেয়ারা বেগম।

বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ, অংশগ্রহণমূলক সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা, নারী ও শিশুর উন্নয়ন, টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন ও টিকাদান কার্যক্রম, শিশুর ৫ ডোজ টিকা, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা ও সমাধান, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কুফল, নারীর শিক্ষা ও ক্ষমতায়ন, সুষম খাদ্য গ্রহণ এবং উদ্যান ও ফসল চাষ বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...