অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় মা ইলিশ সংরক্ষণে অভিযানে ২০ জেলে আটক, জব্দ লাখ টাকার জাল ও ইলিশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৫ সকাল ০৯:১৪

remove_red_eye

৩৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ভোলার  মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ২০ জেলেকে আটক করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় ভোলা সদর ও লালমোহন  উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকৃতদের জেল জরিমানা দেয়া হয়েছে। এছাড়াও জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জেলা মৎস্য বিভাগ জানায়, লালমোহনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়। পরে বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জেলেকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আজিজ। এসময় এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং তিনজন অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এছাড়াও অভিযানে ৫ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ১৫ কেজি ইলিশ ও অন্যান্য মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অন্যদিকে ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ৪ জেলে আটক হয়।এসময় জব্দ হয় প্রায় ৬ হাজার মিটার জাল ও ১৪ কেজি জাটকা ইলিশ।
এছাড়া চরফ্যাশন উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।যার বাজার মূল্য নির্ধারন করা হয়েছে আনুমানিক ৭ লক্ষ টাকা।এছাড়াও জব্দ করা হয়েছে ১০ কেজি ইলিশ। 
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ৪  অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...