বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৫ রাত ০৮:৩৬
২৩৪
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিনে হত্যা চেষ্টা মামলার আসামীরা জামিনে সাংবাদিক পরিবারকে মামলা ও হামলার হুমকি দিচ্ছেন বলে জানা গেছে।
জানা যায়, ২১ সেপ্টেম্বর সকালে দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ কে বাসা থেকে ডেকে এনে হত্যার উদ্দেশ্য হামলা চালায় পক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সোহেল হোসেন শিপন,নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সম্রাট হোসেন শাকিল,সোহরাব হোসেন বাবুল,মোঃ নিরব হোসেন,মহসিনা বেগম,লাবিব ওরফে তামীম,লাকি বেগম সহ ৮-১০ জন ।
পরে আকাশ কে বাঁচাতে গেলে তার ছোট ভাই রায়হান,মা খালেদা বেগম ও বোন সায়মা আফরোজ হাবিবার ওপরে হকিস্টিক,রড,ছুড়ি সহ বিভিন্ন অস্ত্র দ্বারা আঘাত করে।
এ ঘটনায় ২২ সেপ্টেম্বর রাতে বোরহানউদ্দিন থানায় সাংবাদিক আকাশের মা বাদী হয়ে হত্যা চেষ্টা সহ বিভিন্ন ধারায় মামলা করলে আসামীরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনে এসে সাংবাদিক আকাশ ও তার পরিবার কে চাঁদাবাজী মামলা সহ বিভিন্ন মামলা ও ফের হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় সাংবাদিক আকাশের পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আকাশ বলেন,কোর্ট থেকে এসেই আমি সাংবাদিকতা করি বলে আমাকে চাঁদাবাজী মামলা সহ বিভিন্ন মামলার হুমকি দেয়,আমাকে ফের হত্যা ও হামলার হুমকি দিচ্ছেন।
সাংবাদিক আকাশের মা খালেদা বেগম বলেন,আমার ছেলে সাংবাদিক হওয়ায় আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল,আজকে ও ওরে হুমকি দিছে।
সাংবাদিক আকাশের ভাই রায়হান বলেন,আমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিল,আমি বাঁচাতে গেলে তারা আমারকে রড দিয়ে আঘাত করে আমি মাটিতে লুটিয়ে পড়লে ফের আমাকে আঘাত করে আমি ৪-৫ ঘন্টা অজ্ঞান ছিলাম,এখন আবার জামিনে এসে মামলা ও হামলার হুমকি দেয়।
আকাশের বোন সায়মা আফরোজ হাবিবা বলেন,আমি গর্ভবতী অবস্থায় আমাকে ও ছাড় দেয়নি,আমাকে ও শারীরিক ভাবে নির্যাতন করেছে,আমি ভাইয়াকে বাঁচাতে গেলে আমাকে ইজ্জত হানির চেষ্টা করে,আমার স্বর্ণালংকার নিয়ে যায়। তবে এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক