অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণে জেলে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৫ রাত ০৯:০৯

remove_red_eye

৩৮৮

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন থেকে : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ  চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। 

জেলা মৎস্য অধিদপ্তর সুত্র জানায়,  চলতি অর্থবছরে ভোলা জেলার ১ লক্ষ ৪৩ হাজার ৪ শত ৪৮ জন জেলের জন্য জনপ্রতি ২৫ কেজি করে ৩ হাজার ৫ শত ৮৫ মেঃটন চাল বরাদ্দ পাওয়া গেছে। ভোলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার। হিসাব মতে জেলায় প্রায় ২৫ হাজার নিবন্ধিত জেলে ভিজিএফ বরাদ্দ বঞ্চিত হয়েছে। এদিকে তজুমদ্দিনে নিবন্ধিত ১৮ হাজার ৭১৪ জন জেলের জন্য ৪৬৭ মঃটন চাল বরাদ্দ আসে।
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, ২২ দিনের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির সফল করতে সরকার জেলে পরিবারের পাশে থেকে সহায়তা করছেন। এক্ষেত্রে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় বক্তরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।

তজুমদ্দিন মোঃ ইয়ামিন

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...