চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ রাত ০৯:৩২
২১৬
চরফ্যাশন প্রতিনিধি : মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দুই দিনে চরফ্যাশন উপজেলা মৎস্য বিভাগ ৭টি মাছ ধরার ট্রলার জব্দ করেছে। এছাড়াও ২৬টি বরফকল সিলগালার পর সেগুলোর বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
তিনি জানান, ৪ অক্টোবর থেকে ৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশসহ চরফ্যাশন উপজেলার বেতুয়া, নতুন স্লুইসগেট, সামরাজ, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট, আটকপাট, নুরাবাদ ও বকশি মৎস্য ঘাটে এ অভিযান চালানো হয়। এ সময় ২৬টি বরফকল সিলগালা করে সেগুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, নদীতে মাছ ধরার সময় ৭টি ট্রলার আটক করা হয়। আটক ট্রলারের মাঝিদের মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ১০ হাজার মিটার অবৈধ ইলিশ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা।
মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কঠোর অভিযান চালানো হচ্ছে। কোনো অসাধু জেলে বা ট্রলার মালিককে নদীতে নামতে দেওয়া হবে না। মা ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে, তার জন্য নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে।
ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক
লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ
মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ
রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন
সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল
অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২
বাংলাদেশে ‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক