লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২
৪২২
আকবর জুয়েল, লালমোহন: “শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টা দীপ্তি” প্রতিপাদ্যে ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোসলেহ উদ্দিন মিলন, মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে মাওলানা হাসনাইন হোসেন, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম, সাফিয়া খানম দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো. রিয়াজ উদ্দিন, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, উত্তর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব খান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের ভিত্তি। শিক্ষা জাতীর মেরুদন্ড হলেও শিক্ষকের মেরুদন্ড কোথায়? শিক্ষকগণ বিভিন্ন ভাবে অবহেলিত। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে। শিক্ষকেরা তাদের ন্যায্য দাবীর জন্য রাস্তার গিয়ে দাঁড়াতে হয় এটা অসম্মানজনক। তাই শিক্ষকদের আর্থিক মর্যাদা দিতে হবে। শিক্ষকতাকে সম্মিলিত প্রচেষ্টার একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহপ্রধান, শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত