অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


মনপুরার মৎস্য বিভাগের অভিযান পরিচালনা টিমের ওপর হামলা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

২৩১

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় এক জেলে ট্রলার আটকের ঘটনায় স্থানীয়রা ইট-পাটকেল নিক্ষেপ করে অভিযান  পরিচালনা  টিমের ওপর হামলা করে এতে অভিযান পরিচালনা টিমের দুই সদস্য  আহত হয় পরে উপজেলা মৎস্য অফিসের অনুরোধে নৌ-বাহিনীর  একটি দল ঘটনা স্থলে এসে   পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে অভিযান পরিচালনা টিমের সদস্যদের  উদ্ধার  করে নিয়ে আসে।
এদিকে এই ঘটনায় এক জেলেসহ জাল ও নৌকা আটক করা হয় । পরে মুচলেকা নিয়ে আটকৃত  জেলেকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন মনপুরা  উপজেলা মৎস্য  অফিসের অভিযান পরিচালানার দায়িত্বরত  ক্ষেত্র  সহকারি মোঃ মনির হোসেন। তবে ওই জেলের নৌকা ও জাল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ভূইয়ার হাট সংলগ্ন সুইজগেট এলাকায় এই ঘটনা ঘটে।
হামলায় আহত দুইজন হলেন, অভিযান পরিচালনা নৌকার মাঝি শরিফুল ও শহিজল মাঝি।
আটকের পর মুচলকা নিয়ে ছেড়ে দেওয়া জেলে হলেন, মোঃ ইউসুফ মাঝি তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফয়জৈদ্দিন এলাকার বাসিন্দা  আবুল মালেক মাঝির ছেলে।
জানা যায়, শনিবার রাত ১০ টায় উপজেলার মাষ্টারহাট এলাকার পশ্চিম পাশের মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করছিল ইউসুফ মাঝি। এই সময় মেঘনায় উপজেলা মৎস্য অফিসের অভিযান পরিচালনাকারী একটি টিম ওই মাঝিকে ধাওয়া করে পরে ধাওয়াকৃত মাঝিকে  হাজিরহাট ইউনিয়নের ভূইয়ারহাট সুইজ গেট এলাকায় আটক করে। এই সময় স্থানীয়রা একাত্রিত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে অভিযান টিমের ওপর হামলা করে। এতে দুই সদস্য  আহত সহ অভিযান টিমের ১৪ সদস্য অবরুদ্ধ হয়ে পড়ে।  পরে উপজেলা মৎস্য অফিস থেকে নৌ-বাহিনীর সহযোগিতা চাওয়া হয়।   নৌবাহিনীরা সদস্যরা ঘটনাস্থলে  গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে অবরুদ্ধ অভিযান পরিচালনা টিমের ১৪ সদস্যকে উদ্ধার  করে।  এই ঘটনায়  ইউছুফর মাঝি ও তার  নৌকা জাল আটক করা হয়।  পরে ইউসুফ মাঝির কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য অফিসের দায়িত্বরত ক্ষেত্র অফিস সহকারি মোঃ মনির হোসেন জানান, মনপুরার মেঘনায় অভিযান পরিচালনার জন্য একটি টিম করা হয় উপজেলা  মৎস্য  অফিসের সহকারি  কর্মকর্তা  মামুনুল হোসেনের নেতৃত্বে  ১৪ সদস্যের একটি টিম টলার নিয়ে মেঘনায় অভিযান পরিচালনা করে একটি জেলে  টলার আটক করে। ওই সময়স্থানীয় এক থেকে দেড়শত মানুষ অভিযান পরিচালনা টিমের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা করে এতে অভিযান   পরিচালনাকারিরা আহত হয় পরে নৌবাহিনী সদস্যদের সহযোগিতায় পরিস্থিতি  নিয়ন্ত্রন হয় ও টিমের সদসদের উদ্ধার  করা হয়। আটককৃত জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, নিষেধাজ্ঞা  অমান্য করে মাছ শিকারের সময় এক জেলে টলার আটকের ঘটনায় মেঘনায় অভিযান পরিচালনা করা টিমের ওপর ইট-পাটকেল ছুড়ে স্থানীয়রা হামলা করে পরে নৌবাহিনীর সদস্যরা  গিয়ে পরিস্থিতি শান্ত করে টিমের  সদস্যদের উড়ার করে নিয়ে আসে তবে এই ঘটনায় থানায় কোন অভিযোগ করেনি মৎস্য অফিস।

মনপুরায় মোঃ ইয়ামিন



তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...