অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

একটি দল ঘরে ঘরে জান্নাতের টিকেট বিক্রি করছে : হাফিজ ইব্রাহিম

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৮

remove_red_eye

৩৯৭

জাতীয়তাবাদী পল্লী চিকিৎসকদের সাথে মত বিনিময়
 
বাংলার কন্ঠ ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেন, একটি দল বর্তমানে ঘরে ঘরে জান্নাতের টিকেট বিক্রি করছে। ধর্মকে তারা বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহার করছেন। তাদের আবার কেউ কেউ মন্দিরে গিয়ে বলেন, রোজা আর পুজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। আসলে তারা যেটা বলেন, সেটা করেন না। যেটা করেন, সেটা বলেন না। এটাই তাদের চরিত্র। দীর্ঘদিন তারা ফ্যাসিস্টদের সাথে মিলে মিশে থেকে এখন ভিন্ন রুপ ধারণ করছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২ টায় বোরহানউদ্দিনে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে ওনাদের যে নেতা ভোট চাচ্ছেন ফ্যাসিস্টদের আমলে তিনি বেশ আরাম আয়াশে ছিলেন। তার নামে কোন মামলা হয়েছি কী ? অথচ বিএনপির নেতা কর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে। কেউ বাসা বাড়িতে থাকতে পারেনি। আর ওনারা বেশ সুখে শান্তিতে ছিলেন। জনগণ সব দেখছেন। তারা ব্যালট বিপ্লবের মাধ্যমে এর জবাব দিবেন।
উপজেলা পল্লী চিকিৎসক ফোরাম এর সভাপতি চিকিৎসক অলি উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, প্রতিটি পল্লী চিকিৎসকে রোগীগণ তাদের পরিবারের সদস্য মনে করেন। তাদের সাথে আন্তরিকতা সাথে পারস্পরিক কথাবার্তা হয়। আগতদের তাঁরা বিএনপির উন্নয়ন, দেশনায়ক তারেক জিয়ার সালাম পৌছাতে হবে। সাথে সাথে ওই দলটির প্রতারণা থেকে সাবধান করতে হবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। এজন্য তারা ফ্যাসিস্টদের সাথে বেশ সখ্যতা গড়ে তুলতে ব্যস্ত। বাংলার মুক্তিকামী জনগণ সবই বুঝেন, সময় মতো এর জবাবও দিবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা আল এমরান খোকন, বিএনপির নেতা আকবর হাওলাদার, বিএনপির আহ্বায়ক এ্যাড কাজী আজম, সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খাঁন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিল আলী আকবর পিন্টু প্রমুখ।

দৌলতখান বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...