অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

জামায়াতের কাছে অমুসলিমরাও নিরাপদ : মোস্তফা কামাল

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৫ রাত ১১:৩৬

remove_red_eye

৫৯৮

এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪(চরফ্যাশন মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী  অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, এতদিন একটি গোষ্ঠী জামায়াতে ইসলামী  আর হিন্দু সম্পদায়ের মধ্যে প্রাচীর তুলতে চেষ্টা করেছিলো। কিন্তু ২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ছে। জামায়াতে ইসলামী’র নেতা কর্মীরা বাংলাদেশের কোথাও সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে জুলুম করেছে, কিংবা তাদের জমি, ব্যবসা প্রতিষ্ঠান,বাড়িঘর দখল করেছে এমন একটি প্রমাণ কেউ দিতে পারবে না। শুধু রাজনৈতিক কারণে ঐ গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য হিন্দু ভাই বোনদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমাদের সম্পর্কে খারাপ ধারণা দিয়েছে। 
তাদের এই ধারণা ভুল প্রমানিত হয়েছে, এখন হিন্দু সম্প্রদায় বাস্তবে বুঝে জামায়াতে ইসলামী’র কাছে নিজেদেরকে সবচেয়ে নিরাপদ মনে করছে । 
তিনি বুধবার সন্ধ্যায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চরফ্যাশন পৌরসভার ছয়টি পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন। 
অধ্যক্ষ মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতে ইসলামী’র আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু বা সংখ্যাঘুরু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশী । 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান,মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, পৌর আমীর অধ্যাপক মামুন আলম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম,  শ্রমিক কল্যান ফেডারেশন এর উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ প্রমুখ। 
এ সময় জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এদিকে জামায়াত নেতৃবৃন্দকে পূজামণ্ডপে পেয়ে মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...