অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার মারিয়া হত্যা মামলার প্রধান আসামী রাকিব ঢাকা থেকে গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১১:৪২

remove_red_eye

২৩৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : অবশেষে সাত মাস পর ভোলার আলোচিত মারিয়া আক্তার মিম হত্যামামলার প্রধান আসামি মো. রাকিবকে (১৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর ঢাকা মিরপুর মডেল থানা পুলিশ ও র্য্যাব-৪ এর সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 
পরে ভোলা মডেল থানার এসআই মো. ফাইজুল হকের নেতৃত্বে তাকে ভোলায় সদর মডেল থানায় আনা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আসামি রাকিবকে ভোলা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। 
স্থানীয়রা জানায় ,নিহত মারিয়ার সাথে আসামি রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। এতে মারিয়ার পরিবার বাধা দিলে গত ১৯ মার্চ মারিয়া আক্তার মিম (১৫) স্কুলে যাওয়ার সময় রাকিব তাকে তুলে নিয়ে যায়। পরে রাকিব মারিয়াকে বিয়ে করে এবং সংসার পাতে। পরে ২৬ আগস্ট গুরুতর অসুস্থ মারিয়াকে ভোলা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিতে পরামর্শ দেয়। পতে মারিয়া মারা গেলে গত ২৭ আগস্ট বেলা ১১টার দিকে আসামি রাকিবের নানা সিরাজ একটি এ্যাম্বুলেন্সে করে মারিয়ার মৃতদেহ মারিয়ার নানা বাড়ির উঠানে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভোলা মডেল থানায় অবগত করলে পুলিশ এসে মিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 
এ ঘটনায় মারিয়া আক্তার মিমের বাবা মনির হোসেন বাদি হয়ে রাকিব ও তার নানা সিরাজসহ ৬ জনকে আসামী করে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে অপহরণ, ধর্ষন ও হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৩২১/২০২৫। মামলার অন্য আসামীরা হলেন, মোঃ সিরাজ (৫৫), মাকসুদুর রহমান (৩৫), মোঃ ফিরোজ (৪০), নুরুল ইসলাম (৫০), ও বিবি হাজেরা (৪৫)।
এ বিষয়ে মারিয়ার বাবা মোঃ মনির হোসেন জানান, আসামী রাকিব সাত মাস পূর্বে তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে তার স্কুলের সামনে থেকে অপহরণ  করে নিয়ে যায়। এবিষয়ে তিনি ভোলা থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। অবশেষে গত ২৭ আগস্ট ২৫ ইং তারিখে আমার মেয়ের লাশ পেয়েছি। আমার মেয়ের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।
ভোলা থানার ওসি হাসনাইন পরভেজ বলেন, আসামি রাকিবকে আদালত জেল হাজতে পাঠিয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...