অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় প্রিতি ফুটবলে তারকার মেলা আমিনুলকে ঘিরে দর্শকদের উচ্ছাস


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১২:৫৩

remove_red_eye

৩৪৪

প্রীতি ম্যাচের মধ্যদিয়ে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গণ সরব


নাসির লিটন : বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ তারকা ফুটবলারদের অংশ গ্রহণে রোববার বিকালে ভোলায় অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। এতে ঢাকা মিরপুর সোনালী একাদশ ০৪-০২ গোলে ভোলা সোনালী একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছেন। এদিকে টেলিভিশনে দেখা তারকা খেলোয়াড়দের দেখতে মাঠে উপস্থিত হয়েছেন হাজার হাজার ফুটবল প্রেমি। আর এ প্রীতি ম্যাচের মধ্যদিয়ে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গণ সরব হবে এমন আশা আয়োজকদের।


ঝিমিয়ে পড়া ভোলা ফুটবলকে সরব করতে রোববার বিকাল সাড়ে ৪টায় ভোলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সোনালী অতীত ক্লাব ভোলা ও সোনালী অতীত ক্লাব মিরপুর ঢাকা। এতে অংশ নেন সাফ জয়ি ফুটবলার ভোলার সন্তান আমিনুল হক সহ এক দল তাকরা খেলোয়াড়। ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
 নির্ধারিত সময় ৬০ মিনিট শেষে রেফারির সমাপ্ত বাঁশি বাজার সাথে সাথে গ্যালারি ছেড়ে শত শত দর্শক ছুটে আসেন মাঝ মাঠে। ঘিরে ধরেন সাফ জয়ের নায়ক আমিনুল হককে। স্বপ্নের ফুটবলারকে ছুঁয়ে দেখা আর কাছে পাওয়ার স্মৃতি ধরে রাখতে ক্যামেরা বন্দির প্রতিযোগিতা। নিজ জন্মভূমি মানুষের ভালোবাসায় মুগ্ধ আমিনুল নিজেও।
 ম্যাচ ঘিরে যেখানে খেলার চেয়ে দর্শকের আগ্রহ ছিলো সাবেক তারকাদের ঘিরে। আমিনুল, আলফাজ, এমিলি, সাব্বির কাঞ্চনের মতো সাবেক তারকারা মাতিয়েছেন ভোলার মাঠ। গোল পোস্টের পাহাড়াদার আমিনুল এ দিন খেলেছেন মাঝ মাঠে। বিজয়ি দলের পক্ষে সবেক স্ট্রাইকার আলফাজ ২টি ও আমিনুল ও এমিলি একটি করে গোল করেছেন। সাফ জয়ি অধিনায়ক ভোলার ক্রীড়াঙ্গন নিয়েও দিয়ে গেছেন বার্তা। তিনি বলেন, গত ১৭ বছর স্বেরাচার সরকার যেভাবে গণতন্ত্রকে হরণ করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় করণ করেছে ঠিক তেমনি ভাবে দেশের ক্রীড়াঙ্গনকে দরীয় করণ করে ধংসের পথে নিয়ে গেছে। ১৭ বছরের ক্রীড়াঙ্গণ থেকে তেমন কিছু অর্জন করতে পারিনি।  আমরা সেই দলীয় করণ থেকে মুক্ত হয়ে আগামীর ক্রীড়াঙ্গণকে দলীয় করণমুক্ত ক্রীড়াঙ্গন হিসাবে গড়ে তুলতে চাই। আজকের আয়োজনের মতো দেশব্যাপী আয়োজন করে তরুন ও যুবকদের মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলার মাঠে আকৃষ্ট রাখতে কাজ করবেন। খেলার মাধ্যমে জেলা উপজেলায় জাগড়ন ও মানবিক বাংলাদেশ গড়তে চান।


এই প্রীতি ম্যাচটা ছিলো কেবল সাবেকদের নিয়ে,কাঞ্চন, আলফাজরা ছাড়াও ছিলেন জাতীয় দলের সাবেক একাধিক ফুটবলার ও স্থানীয়রা। এ ধরনের আয়োজন ও দর্শকদের উপস্থিতে মুগ্ধ হয়েছেন ঢাকা থেকে আসা তারকারা।
মাঠ সংস্কার আর নানা জটিলতায় প্রায় সাত বছর খেলা নেই ভোলায়। এমন আয়োজনেই বদলে যাবে ভোলার ক্রীড়াঙ্গনের চিত্র এমন প্রত্যাশা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন, ক্রীড়া সংস্থার সদস্য নজরুল হুদা গোফরান।


খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর,জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সহ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও  জেলা পর্যায়ের কর্তকর্তা উপস্থিত ছিলেন।


দৌলতখান ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...