অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৫ই জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পি-আর পদ্ধতির নির্বাচনে জনগণের আস্থা নেই : নাজিম উদ্দিন আলম

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১১:৩৮

remove_red_eye

৩৬৮

এআর সোহেব চৌধুরী , চরফ্যাসন থেকে: ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোনো ছোটখাটো বিষয় নিয়ে নির্বাচনকে ব্যাহত হতে দেওয়া যাবে না। কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে পিআর নিয়ে আন্দোলনে নেমেছে, বাংলাদেশের মানুষ পিআর গ্রহণ করবে না। তারা তাদের প্রিয় ও কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে চায়।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে চরফ্যাশন উপজেলা সদরে ৩১ দফা সংস্কারের লিফলেট বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
‎‎নাজিম উদ্দীন আলম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, নেতাকর্মীরা স্ব-স্ব এলাকায় গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব সুন্দরভাবে উদযাপনে সহযোগিতা করবে। তিনি আশা প্রকাশ করেন, সকল নেতাকর্মী উৎসবে সম্পৃক্ততা দেখাবেন।
‎উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ এবং উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার।
‎এছাড়াও চরফ্যাশন উপজেলা বিএনপি এবং ২১টি ইউনিয়ন থেকে আগত প্রায় ৩০ হাজার নেতাকর্মী লিফলেট বিতরণ ও পথ সভায় অংশ নেন।অপরদিকে  শনিবার  দুপুরে ভোলা সার্কিট হাউসে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভোলা -৪ আসনের সাবেক সংসদ সদস্য  মোঃ নাজিম উদ্দিন আলম বলেন, পি আর  পদ্ধতি এটা এ দেশের জনগণ অভ্যস্ত না। পি আর পদ্ধতি কিছু কিছু দেশের সফল হয়েছে, কিছু দেশে সফলতা অর্জন করে নাই। যেমন প্রতিবেশী রাষ্ট্র নেপাল কিন্তু ব্যর্থ হয়েছে। তেমনি হঠাৎ করে এদেশে পি আর চালু করবেন; এটা সম্ভব না। এদেশের মানুষ পি আরে অভ্যস্ত না। 
এদেশের মানুষ চায় তাদের নেতা যিনি হবেন, তিনি কে, তার ব্যাকগ্রাউন্ড কী, নিম্ন কক্ষে পি আর সম্পূর্ণ অযৌক্তিক। 
এ অযৌক্তিক দাবি নিয়ে শুধু শুধু ধ্রুমজাল সৃষ্টি করার মানেই হয় না। শুধু শুধু নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।  নির্বাচন পিছিয়ে গেলে এ সরকার ফেল করবে। তই এই সরকারকে ফেল করানোর জন্য মাফিয়া সরকার বেপরোয়া হয়ে আছে । তিনি আরও বলেন,  আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সকলেই নির্যাতিত। সুতরাং আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে।  যার যার প্লাটফর্ম থেকে দায়িত্বশীল বক্তব্য দিতে হবে। কেউ যান কাউকে আক্রমণাত্নক কথা না বলি। আমরা যেন নির্বাচন বানচালের জন্য আন্দোলন সংগ্রামে না যাই।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ ট্রুমেন, ভোলা সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ তসলিম সহ চরফ্যাশন উপজেলা ও ভোলা জেলা বিএনপির নেতাকর্মীরা ।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

আরও...