অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

৫ দফা দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৭:৪১

remove_red_eye

২৬২

এম এ হালিম, তজুমদ্দিন প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ মোট ৫ দফা দাবিতে শনিবার (তারিখ) এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি তজুমদ্দিন দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সেক্রেটারি, দলীয় নেতাকর্মী ও অসংখ্য সমর্থক অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর তজুমদ্দিন উপজেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর নবী। আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে জনগণ আর কোনো স্বৈরাচারী শাসন দেখতে চায় না।

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। জুলাই জাতীয় সনদকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে তার আলোকে নির্বাচন করতে হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এটাই সময়ের দাবি। বক্তারা আরও বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণকে নিজেদের মত প্রকাশের সুযোগ দিতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী সর্বদা আন্দোলন চালিয়ে যাবে।

জামায়াতে ইসলামী মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...