অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৫ই জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহন পৌরসভার আব্দুল মোমেন সড়কের বেহাল দশা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১৬

remove_red_eye

২৩৯

আকবর জুয়েল, লালমোহন : লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে পূর্বপাশে ইমাম সাহেবের বাড়ির দরজা পর্যন্ত আব্দুল মোমেন সড়ক। মাত্র আধা কিলোমিটার এই কাঁচা সড়কটি বেহাল দশা। ওই সড়কটির বয়স হয়েছে ২৫ বছর।

দীর্ঘ এই ২৫ বছরে সড়কটির কোথাও লাগেনি সংস্কারের ছোঁয়া। যার ফলে বর্তমানে সড়কটির বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই হয়ে যায় হাঁটু পানি। এই পানি থাকি দিনের পর দিন। সড়কটির নাজুক অবস্থা হওয়ায় যানবাহনও ঠিকমতো চলাচল করে না। এতে করে দুর্ভোগের শেষ নেই ওই সড়ক দিয়ে চলাফেরা করা শত শত মানুষের।

স্থানীয়রা একের পর এক নানা স্থানে যোগাযোগ করেও সড়কের এই দুর্দশা দূর করতে পারেননি।

স্থানীয় বাসিন্দা মাওলানা মো. নূরুল্লাহ ও মো. শাহে আলম বলেন, আমাদের পৌরসভাটি প্রথম শ্রেণির। তা কেবল কাগজে-কলমে। কারণ এই পৌরসভার নাগরিকরা অনেক আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যেমন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মোমেন সড়ক। এই সড়কটি বিগত ২৫ বছর আগে নির্মাণ করা হয়। নির্মাণের পর একবারের জন্যও আর এই সড়কটি কোনো ধরনের সংস্কার করা হয়নি। সড়কটি এখন এলাকাবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। সড়কের বেশির ভাগ স্থানেই এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার সময় এই সড়কটি দিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। কারণ একদিন বৃষ্টি হলে দিনের পর দিন সড়কে পানি জমে থাকে। যার ফলে স্থানীয়দের দুর্ভোগের শেষ থাকে না। তাই দ্রুত এই সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। মো. মনির হোসেন এবং মো. আবু নাঈম নামে ওই এলাকার আরো দুই বাসিন্দা জানান, সড়কটিতে প্রচুর গর্ত থাকায় প্রায়ই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। বর্ষাকালে শিশুদের স্কুল-মাদরাসায় পাঠানো যায় না। এছাড়া গ্রীষ্মের সময় ধুলোবালিতে নাকাল হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। যার জন্য আব্দুল মোমেন সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। আশা করছি তিনি এ সড়কটি সংস্কারের জন্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ বলেন, পৌরসাভায় যে বরাদ্দ রয়েছে তা দিয়ে পাকা রাস্তা বা মেরামত করা সম্ভব হয়না। তবে গুরুত্ব বিবেচনায় কয়েকটি রাস্তা মেরামতের জন্য বরাদ্দ পেতে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে অন্যান্য রাস্তাগুলোর সঙ্গে ওই রাস্তাটিও সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

লালমোহন মোঃ ইয়ামিন

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

আরও...