অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ‘ক্রিয়া’র উদ্যোগে সেবা প্রতিষ্ঠানের সাথে সংলাপ সভা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৩০১

জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির 

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া' র উদ্যোগে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলার সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলার  সম্মেলন কক্ষে  গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে  কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি - ক্রিয়া'  উদ্যোগে  সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

ক্রিয়া প্রকল্প সমন্বয়ক বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক  মোঃ রায়হান উজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোসাঃ নাজনীন, গংগাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মিয়া মন্জুর এলাহি মোঃ আল আমিন , ক্রিয়া প্রকল্প কর্মকর্তা ইরিন ইসরাত,  বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক, সাংবাদিক  সহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  নারীকে সামাজিক ভাবে তার সম্মান সহ বেঁচে থাকতে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে বাল্য বিবাহ রোধ করা,  সুশিক্ষিত হওয়া, আত্মনির্ভরশীল হওয়া এবং পরিবারের অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে তাকে স্বাবলম্বী হতে হবে।
পিছন ফিরে তাকালে, কে কি বলল তা কর্ণপাত করলে নারীরা এগিয়ে যেতে পারবে না। তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে সে নিজে স্বাবলম্বী হয়ে বাঁচবে, তবেই নারীর ক্ষমতায় নিশ্চিত হবে।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...