বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪
৮২৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন ভোলার সন্তান মোঃ সাদ্দাম। তিনি ২০২১-২২ সেশনের পরীক্ষা- ২০২৩ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে এমন সাফল্য অর্জন করেছেন। গত ২২ সেপ্টেম্বর সোমবার তার মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
মোঃ সাদ্দামের এমন অসামান্য ফলাফলের পেছনে তার মা নুর নাহার এবং পিতা মরহুম মোঃ ছিদ্দিক এর অবদান সবচেয়ে বেশি। এর পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সহপাঠী এবং স্কুল ও কলেজ জীবনের শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্য সদুরচর বদ্দার বাড়ির মরহুম মোঃ ছিদ্দিক এবং নুর নাহার বেগমের সন্তান মোঃ সাদ্দাম ১৯৯৮ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ১৮৮ নং মধ্য সদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ করে, জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করেন। এরপর ভোলা সরকারি কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাশ করে ২০১৭-১৮ সেশনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান" বিভাগে ভর্তি হন। ২০২১ সালের অনার্স পরীক্ষায় সাদ্দাম প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন। তার সিজিপিএ ৩.৮৪। এরপর ২০২১-২০২২ সেশনে ওই বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে ২০২৩ সালের মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। মাস্টার্সে তার সিজিপিএ ৩.৮৫।
বর্তমানে তিন ক্যান্সার এবং নিউরাল ডিজিজ বিষয়ক গবেষণার সাথে যুক্ত আছেন। পাশাপাশি ভোলার নাজিউর রহমান কলেজের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। যথাযথ সুযোগ পেলে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পারি জমানোর স্বপ্ন দেখছেন অপার সম্ভাবনাময় এই মেধাবী শিক্ষার্থী।
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী
২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত