চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২
৩৩৮
চরফ্যাশন প্রতিনিধি : বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, দেশে একটি অপশক্তি নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। জনগণ বিএনপির পাশে রয়েছে। কোনো রেড সিগনাল বা গ্রিন সিগনালে লাভ হবে না, জনগণের সিগনালেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা সদরের ফ্যাশন স্কয়ারে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। এটি শুধু লিফলেট বিতরণ নয়, বরং কার্যকর কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর পদক্ষেপ। সেই কর্মসূচির অংশ হিসেবেই চরফ্যাশনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এতে প্রায় ১০ হাজার রোগীকে চিকিৎসা, বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হবে।
এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, যদি জনগণ এ ধরনের কল্যাণমূলক উদ্যোগে বিএনপির উপস্থিতি অনুভব করে, তবে তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।
অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি চরফ্যাশন বেতুয়া রোডসহ আসলামপুর ইউনিয়নের বদ্দারহাট, ওমরপুর ইউনিয়নের ভূঁইয়ার হাট এবং নজরুল নগর ইউনিয়নের সরদার বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত