বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮
৩১৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলায় বৃদ্ধা আকিমজান কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মোঃ শরীফকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে সাতক্ষীরা সদর থানার ভাদড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিকালে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর রাতে লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামের তোফাজ্জাল ইসলামের বাড়িতে গিয়ে দুস্কৃতিকারীরা দরজা ভেঙে তোফাজ্জল ও তার পুত্রবধূ তানিয়াকে অজ্ঞান করে তার দ্বিতীয় স্ত্রী আকিমজান(৬৫)কে ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে হত্যা করা হয়। এসময় নগদ ৮০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়া হয়। ওই ঘটনায় নিহতের ছেলে মোঃ জাহাঙ্গীর বাদী হয়ে লালমোহন থানায় হত্যা মামলা করেন।
এদিকে ঘটনার পর থেকে প্রধান আসামী শরীফ এবং তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন।
তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে মামলার প্রধান আসামী মোঃ শরীফ (৩০ ) কে র্যাব-০৮ এর ভোলা ক্যাম্প ও র্যাব -০৬ এর সাতক্ষিরার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত