অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় র‌্যাব-মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

৩১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে র‌্যাব-৮, সিপিএসসি ভোলা ক্যাম্প এবং বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় এক লাখ মিটার সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারস্থ দুটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৪৫০ বান্ডেলে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। তবে জালের মালিককে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঞার উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

র‌্যাব-৮, সিপিএসসি ভোলা ক্যাম্প জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নিষিদ্ধ কারেন্ট জাল এনে স্থানীয় জেলেদের কাছে বিক্রি করে আসছিল। এসব জালের কারণে মা মাছসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে, ফলে প্রজনন ব্যাহত হয় এবং নদীতে মাছ বড় হওয়ার ক্ষেত্রে গুরুতর সমস্যা সৃষ্টি হয়।

সংস্থাটি আরও জানায়, সরকার ঘোষিত এ ধরনের নিষিদ্ধ জাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-৮ বলছে, দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে, অপরাধ দমনে এবং সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...