বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩০
৫০৩
এইচ আর সুমন : ভোলায় ভয়াবহ আকার ধারণ করা মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিএস-এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি সোলায়মান মামুন, জেলা আহ্বায়ক শেখ ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরনবী হাওলাদার মনির, সদস্য সচিব হারুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক আবদুল গনি, আরিয়ান আরিফ, সদর উপজেলা আহ্বায়ক জাকির হোসেন সুমন এবং মাদকবিরোধী শক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব রিপন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে সর্বনাশা মাদক। এর কারণে শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ ও জাতি ধ্বংসের মুখে পড়ছে। অতীতে একাধিকবার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হলেও কার্যকর পদক্ষেপের অভাবে গডফাদাররা সবসময়ই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। অপরদিকে গ্রেপ্তার হচ্ছেন কেবল খুচরা ব্যবসায়ী ও বহনকারীরা। মামলার দুর্বলতা ও সাক্ষীর অভাবে তারা অল্প সময়েই খালাস পেয়ে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, মাদকসেবীরা নেশার অর্থ যোগাতে পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করছে। চুরি, ছিনতাই, ভাঙচুরসহ নানা অপরাধের মাধ্যমে সামাজিক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও কিশোরদের মাদক চোরাচালানে ব্যবহার করা একটি ভয়াবহ দিক হয়ে দাঁড়িয়েছে।
মাদকের ভয়াল আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। তারা মাদক প্রবেশের রুট চিহ্নিত করা, গডফাদার ও চিহ্নিত ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু
ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি
শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী
৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক