অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পিআরের দাবি জানিয়ে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে : হাফিজ ইব্রাহিম

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৪০৫

দৌলতখান প্রতিনিধি : ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে পিআরের দাবি জানিয়ে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের দাবি জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দৌলতখান উপজেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম আরও বলেন, “আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল উপলব্ধি করছে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না। তাই জামায়াতে ইসলামীসহ কিছু রাজনৈতিক দল নতুন নির্বাচন পদ্ধতির কথা বলছে। কিন্তু বাংলাদেশের মানুষ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। নির্বাচন একটি উৎসব, যেখানে ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সমর্থনহীন কিছু রাজনৈতিক দল যে ষড়যন্ত্র করছে, বিএনপি তা সমর্থন করে না। আমরা চাই, ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক এবং আমাদের পূর্বপুরুষরা যেভাবে ভোট দিয়েছেন, সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হোক।”

সভায় আরও উপস্থিত ছিলেন হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি, যুবদল নেতা মশিউর রহমান লিটন, আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

দৌলতখান ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...