অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা চলছে : মেজর (অব.) হাফিজ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

৩১৮

এম এ হালিম, তজুমদ্দিন থেকে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। যে পদ্ধতি সম্পর্কে সাধারণ জনগণের কোনো ধারণা নেই। শেখ হাসিনার ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। তাই ১৭ বছর পর কাঙ্ক্ষিত একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে বিএনপি স্বাগত জানাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলা-৩ আসনের তজুমদ্দিন উপজেলা হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহসভাপতি গোলাম সরোয়ার, জাকির হোসেন মনু, মহিউদ্দিন জুলফিকার, জাহাঙ্গীর আলম, মাওলানা আঃ হালিম জাহাঙ্গীর, যুবদল আহ্বায়ক হাসান সাফা পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তজুমদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...