লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১০
৩৬৮
আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়ার সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম'র উদ্যোগে লাস্ট ড্রেস বাই শওকত এর ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে লালমোহন ওয়েস্টার্ন পাড়া, ডাকবাংলো ব্রীজের পশ্চিম পাশে ফ্রি চিকিৎসার ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. শাহীন কতুব'র সঞ্চালনায় এই ক্যাম্পের উদ্বোধন করেন, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো.আবদুস সামাদ।
এসময় এ্যাড. মো. রাজিব হাসনাত শাকিল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির মিয়া, মাও. মো. জাকির হোসেন, মো. কবির জমাদার, মো. আ: রাজ্জাক হাওলাদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 
সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম ও লাস্ট ড্রেস বাই শওকত'র পরিচালক মো. শওকত আরিফ বলেন, আমাদের চার পাশে অসহায় মানুষ আছেন যারা বিভিন্ন রোগে ভুগতেছেন। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। সে সকল অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসার আয়োজন করি। আমাদের এখানে প্রতি শুক্রবার সকাল ৯:০০- বিকাল ৫:০০টা পর্যন্ত রোগী দেখবেন। এছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পযর্ন্ত প্রতিদিন ফ্রি রোগী দেখবেন ডি.এম.এফ.(ঢাকা), বি.এইচ.এস.স:ক:অবসর প্রাপ্ত মেডিকেল অফিসার থানা স্বাস্থ্য কমপ্লেক্স তেজগাঁও, ঢাকা ডা: মো. মাকসুদুর রহমান। এখানে মা-ও শিশু, মেডিসিন, গ্যাস্টোলিভার, বাথ-ব্যাথা, বক্ষবেধি,চর্ম,এলার্জি ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত