অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ | ২৯শে ভাদ্র ১৪৩৩

মিস ইউনিভার্স বাংলাদেশ মুকুট জিতলেন তানজিয়া জামান মিথিলা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫

remove_red_eye

৩২৮

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর বিজয়ীর মুকুট উঠল মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার মাথায়। তাকে সেরার মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিনহাউসে জমকালো অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। 

এর আগে ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশ নিয়ে খেতাব জিতেছিলেন মিথিলা। নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা। 

311044092_533461341932441_27199998083184646_n

আন্তর্জাতিক আসরকে সামনে রেখে নিজের অনুভূতির কথা জানিয়ে মিথিলা বলেন, ‘আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব।’

মিথিলা এই জয় উৎসর্গ করেন তার মাকে। তিনি বলেন, ‘আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।’ 

মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। 

image

অভিনেত্রীকে সবশেষ দেখা গিয়েছিল গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নীলপদ্ম’ ওয়েব সিনেমায়। এই সিরাজের মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন অভিনতা শাহরিয়ার নাজিম জয়। এই সিরিজে অভিনয় করেছেন রুনা খান, মৌসুমী মৌ, তানজিয়া জামান মিথিলা প্রমুখ। 

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

আরও...