অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ | ৬ই আশ্বিন ১৪৩৩


ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। 
আজ সোমবার সকাল ১১ টায় সদর উপজেলার ভেদুরীয়া ফেরিঘাট এলাকায় গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান ও পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মুহাম্মদ মোশাহিদুল্লাহ। পূবালী ব্যাংক পিএলসি এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে জেলা সদর থেকে চরফ্যাশন পর্যন্ত ১ হাজার ৬০০টি গাছের চারা রোপন করা হবে।
 
টার্মিনালিয়া ,কৃষ্ণচূড়া, বটলগ্ৰীণের পাশাপাশি নারিকেল, সুপারি, তালগাছসহ বনজ, ঔষধি ও ফলোদ গাছের চারা রোপণের মাধ্যমে পরিবারের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন করে গাছ রোপণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।