লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১৬
২৩৬
আকবর জুয়েল, লালমোহন: ‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন এই শ্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে মশাবাহিত রোগ যেমন- ডেঙ্গু, চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণ সচেতনতামূলক পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভোলার লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং ব্র্যাকের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহ আজীজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। শুধু সরকার নয়, সমাজের সকলকে নিয়ে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ভোলার লালমোহনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় মানুষের ঘন চলাচলের কারণে এসব স্থান এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিধায় নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে এবং এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে।
এসময় লালমোহন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, ব্র্যাক আঞ্চলিক সহায়তা কর্মসূচির অফিসার সমীর দাস ও সহায়ক মো. নিয়াজসহ পৌরসভার বিভিন্ন শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু
ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি
শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী
৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক