বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪
১৪৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দৈনিক বাংলার কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যামে সংবাদ প্রকাশের পর ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী কামাল হোসেন মাঝি ও তাঁর পরিবারকে বৃহস্পতিবার পর্যন্ত আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসন ও একাধিক সমাজসেবী। এ পরিবারে বাবা কামালসহ তাঁর তিন সন্তান দৃষ্টি প্রতিবন্ধী।
বিভিন্ন পত্রপত্রিকায় ‘কামাল ও তাঁর তিন সন্তান দৃষ্টিপ্রতিবন্ধী, প্রতিদিন যুদ্ধ করেও কূল খুঁজে পান না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। এর পর নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ভোলা জেলা প্রশাসক এগিয়ে আসেন।
নিজাম উদ্দিন আহমেদ কামালের ঘর সংস্কারের জন্য নগদ ২৫ হাজার টাকা দেন। জেলা প্রশাসনও নগদ ১০ হাজার টাকা দিয়েছে এবং ভবিষ্যতে আরও সহায়তা করার আশ্বাস দিয়েছে।
কামাল হোসেন মাঝি জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। পরিবারের ছয়জন সদস্যের মধ্যে স্ত্রী ও মেঝো মেয়ে ছাড়া বাকি চারজনই দৃষ্টিপ্রতিবন্ধী। বড় মেয়ে কামরুন নাহার (২৫), ছেলে আবুল বাশার (১৩) ও মেয়ে শশী আক্তার (১০) দৃষ্টিপ্রতিবন্ধী।
অভাব-অনটনের সংসারে প্রতিদিন লড়াই করে চলছেন কামাল। তাঁর অনুরোধ—দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আবুল বাশার ও মেয়ে শশী আক্তারের পড়াশোনার দায়িত্ব কোনো প্রতিষ্ঠান নিক। দৃষ্টি প্রতিবন্ধীদের লেখাপড়া করানোর জন্য দেশে অনেক প্রতিষ্ঠান আছে। এ দুটি শিশুকে পড়ানোর দায়িত্ব কি কেউ নিতে পারে না?
ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান যদিও বলেছেন, দৃষ্টিপ্রতিবন্ধী কামাল মাঝির পরিবারের খোঁজ নেওয়া হয়েছে। তাঁদের পাশে থেকে যথাসাধ্য সহায়তা করা হবে।
নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমদ বলেন, তিনি জনসেবার উদ্দেশ্যে নিজাম-হাসিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন। এর অর্থায় নিজাম-হাসিনা চক্ষু হাসপাতাল, নিজাম-হাসিনা হাসপাতাল, বৃদ্ধ নিবাস গড়েছেন। একাধিক মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। প্রতিবছর শহ শহ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ
ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ
ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক
ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক
ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ
মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক