অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ফাতেমা খানমে কলেজে শিক্ষার্থীদের পথচলার নির্দেশিকা বই’র মোড়ক উন্মোচন করেন ইউএনও

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১৫

remove_red_eye

২৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলার সেরা বিদ্যাপীঠ বাংলাবাজার ফাতেমা খানম কলেজে আনুষ্ঠানিকভাবে  নবীন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে ক্লাস শুরু হয়েছে। আগের বছরের শিক্ষার্থীরা বরণ করে নেয় এবার ভর্তি হওয়া শিক্ষার্থীদের। বেসরকারি কলেজের মধ্যে রাজনীতিমুক্ত সেরা বিদ্যাপীঠ হিসেবে খ্যাত  বাংলাবাজার ফাতেমা খানম, কলেজে  “সম্মুখ পথ চলায় প্রত্যয়’ শিরোনামে এ বছর ফুলদিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। একই সঙ্গে বার্ষিক পরিক্রমার প্রসপেক্টাসের মোড়ক উন্মোচন  করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।  শিক্ষার্থীদের স্বপ্নের কথা , স্বপ্ন দেখার কথা জানান ইউএনও। মাদক থেকে নেশা থেকে দুরে থাকার কথা উল্লেখ করে বলেন, মাদকমুক্ত শিক্ষা জীবন গড়তে প্রতিজ্ঞা করতে হবে।

কলেজ অধ্যক্ষ  হারুন অর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন  কলেজ উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক আবু বাশার, এবিএম আব্দুস ছাত্তার, সহকারী অধ্যাপক ধীমান চন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন , শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,  নবীন শিক্ষার্থী ইসরাত জাহান ইশা , দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  লিমা আক্তার। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলেজ শিক্ষক রেহানা ফেরদৌস ও শিশু শিল্পী সাইমা ।

শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশপাশি তাদের হাতে তুলে দেয়া হয় প্রসপেক্টাস, রুটিন, কলমসহ নানা উপহার।  এ ছাড়া দ্বিতীয় বর্ষের মাসিক  কলেজ মূল্যায়ন পরীক্ষায় সেরা হওয়া ৩ জনকে পুরস্কার দেয়া হয়। এ সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  কলেজে শিক্ষক ও সাংবাদিক  অমিতাভ রায় অপু।

ভোলা সদর মোঃ ইয়ামিন বাংলাবাজার ফাতেমা খানম কলেজ

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...