অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আজাদ-শাহিনের ক্যারিশমায় লালমোহনে সাংগঠনিকভাবে শক্তিশালী জাসাস

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৪০৭

আকবর জুয়েল, লালমোহন: বিএনপির অঙ্গসংগঠন গুলোর মধ্য অন্যতম জনপ্রিয় সংগঠন হলো জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সংগঠন সূত্রে জানা যায় প্রতিষ্ঠার পর হতে লালমোহনে এই সংগঠনটি সাংগঠনিকভাবে তেমন একটা শক্তিশালী ছিল না। সংগঠনটির কার্যক্রম তৃনমূল পর্যায়ে লালমোহনের ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে পৌছানো যায়নি। 
এ কারণে একজন দক্ষ সংগঠক ও সাংস্কৃতিক মনা নেতৃত্ব খোঁজ করছিলেন এ আসনটির সাবেক সাংসদ ও মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। ২০১৪ সালে সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট  সাংস্কৃতিক সংগঠক, নাট্য সংগঠন নান্দিকার একাডেমির সভাপতি আজাদ হাওলাদারের হাতে। তিনি  যথেষ্ট দক্ষতার সহিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে সভাপতি পদে অধিষ্ঠিত হন। এরপরেই সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেন ওয়েস্টার্ন পাড়ার বিএনপি নেতা শাহিন মুন্সীর হাতে। 
এ দুই নেতা সংগঠনটির দুর্বলতা কোথায় তা চিহ্নিত করে পরিকল্পনা মাফিক কাজ করতে থাকেন। সংগঠনটি গতিশীল করতে উপযোগী সকল দিকের প্রতি লক্ষ্য রেখে পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন। তাদের নিখুত পরিকল্পনা আর সাংগঠনিক দক্ষতায় ঝিমিয়ে পড়া জাসাস প্রাণ ফিরে পায় লালমোহন উপজেলায়। এখন যথেষ্ট চাঙ্গা জাসাসের সকল নেতা-কর্মীরা। ঝিমিয়ে পড়া সকল নেতা-কর্মীরা এখন দারুন উজ্জীবিত। সম্প্রতি প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক সফর ও আগামি জাতীয় সংসদ নির্বাচনে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে , তারা নেতা-কর্মীদের উজ্জীবিত করছেন।

এতে দারুন খুশি ইউনিয়ন-ওয়ার্ডের জাসাস নেতা-কর্মীরা। জাসাস উপজেলা সভাপতি আজাদ হাওলাদার বলেন, জাসাসকে বিএনপির সকল অঙ্গসংগঠনের মধ্য একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। এই সংগঠনটিকে অধিক সুসংগঠিত ও শক্তিশালী করে ফ্যাসিবাদী গণতন্ত্র-ভোটাধিকার হরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাঁধে-কাধ মিলিয়ে একযোগে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানাই।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...