অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

দিলারা হাফিজের সুস্থতা কামনায় লালমোহনে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

২৫২

আকবর জুয়েল, লালমোহন: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজি এবং ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের সুস্থতা কামনায় ভোলার লালমোহন উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার জোহরবাদ  লালমোহন চরভুতা ইউনিয়ন বাহাদুর চৌমুহনী জামিয়া ওসমানিয়া কাওমি মাদ্রাসায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও আহ্বায়ক মো. শহিদুল ইসলাম হাওলাদারের উদ্যোগে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  লালমোহন উপজেলা  বিএনপি’র সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চয়েত, সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব  শফিউল্যাহ হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী, যুবদলের সভাপতি কবির হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ কাঞ্চন মিয়া, রমাগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি জসিম মাষ্টার ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা  মোঃ মিলন হাওলাদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা মোঃ আহসান হাবীব জুয়েল, মোঃ শিশির, মোঃ আরিফ হোসেন সাওার প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা বশিরউল্লা কাসেমী।
দোয়া মোনাজাত শেষে মাদ্রাসার এতিম শিশুদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।

লালমোহন মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...