অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ডিজিটাল ডিসপ্লেতে বিচারিক তথ্য প্রকাশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২০ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৭৭৫

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় করোনাকালীন সময়ে নিরাপদ বিচার সেবা নিশ্চিত করতে ডিজিটাল ডিসপ্লেতে বিচারিক তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে মামলার তারিখ, তথ্য ও সিদ্ধান্ত সবটাই জানতে পারছেন বিচার প্রার্থীরা। একই সঙ্গে ৪ মাস ধরে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকার কথা বুধবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ আজিজুর রহমান। অপরদিকে জেলা দায়রা জজ ড. এবিএম মাহামুদুল হক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ ছালাহ উদ্দিন হাওলাদার , ওই সংগঠনের সম্পাদক এ্যাডভোকেট মোঃ নুরুল আমিন নুরনবী, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, ভোলার নাগরিক কমিটির সহসভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা জেলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির সম্পাদক অমিতাভ অপুসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। চার মাসের কর্মসূচির মধ্যে ছিল আদালত চত্বরে ক্রমগত অটো জীবনুনাশক স্প্রে, কাপড়ের মাস্ক, স্যানিটাইজার বিতরণ, প্রবেশদ্বারে হাত ধোয়ার টানেল স্থাপন, ভার্চুয়াল বিচার ব্যবস্থার জন্য আইনজীবীদের প্রশিক্ষণ, ডিজিটাল সিস্টেম চালু করা , যার সুফল পেয়েছে বিচার প্রার্থীরা ও আইনজীবীরা। স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতে প্রশংসিত উদ্যোগের মধ্যে রয়েছে এজলাসে সাক্ষীর ডকসহ ড্রপলেট প্রতিরোধী শ্লিজগার্ড স্থাপন, আসামী ও বিচার প্রার্থী, নারী ও শিশুদের জবানবন্দি গ্রহণের জন্য বিশেষ ডেক্স স্থাপন করা। ভোলার এই কার্যক্রমকে মডেল হিসেবে অনুসরণ করার উদ্যোগ নিয়েছে দেশের অপরাপর আদালত। এদিকে চীফ জুডিসিয়াল আদালতে প্রতিদিনের কার্যতালিকা ডিজিটাল ডিসপ্লে’র মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ওই ডিসপ্লে থেকেই বিচারপ্রার্থীরা দূরে অবস্থান করে মামলার তারিখ ও সকল তথ্য জেনে নিতে পারছেন। এটিও দেশে প্রথম স্থাপন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট বিভাগ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...