অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ ১৪৩৩

বোরহানউদ্দিনে নারীকে চুল কেটে ও জুতার মালা পড়িয়ে হেনস্থা, প্রধান আসামিসহ গ্রেপ্তার - ৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৩

remove_red_eye

২৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়া প্রেমের অভিযোগে প্রকাশ্যে একজন নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পড়িয়ে ও  জনসম্মুখে হেনস্তা করার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ কবির হোসেন (৪৮)সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)  সোহান সরকার এ তথ্য জানিয়েছেন ‌।

পুলিশ ও স্থানীয়রা জানায়,রবিবার সকাল ১১টায় উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এক নারীকে জুতার মালা পড়িয়ে   শাস্তি দিয়েছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। 
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ওই ঘটনায় বোরহানউদ্দিন থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মোঃ কবির হোসেন ও  মোঃ রশিদ মিঠাই রশিদ (৫৮), মোঃ মেহেদী হাসান (২১), পিতা-নুরনবী, মোঃ ইসমাইল (২৫), মোঃ সিরাজ মিরাজসহ ৫ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নির্যাতনের অভিযোগে ওই নারী বাদী হয়ে ৩৩ জনের নামে ও অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে গ্রেফতারকৃত আসামিদের আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে।

এদিকে মামলায় উল্লেখ করা হয়,গত ৬ অক্টোবর রাতে ওই নারীর ঘরে যৌন নিপীড়নের উদ্দেশে আসামী ইদ্রিস ঘরে প্রবেশ করে। পরে অন্যান্য আসামীরা তাকে বেঁধে রেখে মারধর করে ও ঘরের মালামাল ভাংচুর করে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সারা রাত সমিতির ঘরে আটকে রাখে। পর দিন রবিবার প্রকাশে স্থানীয় নতুন বাজারে ওই নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পড়ানো হয়।

বোরহানউদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

আরও...