অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্বারোপ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৩

remove_red_eye

২৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আজ ৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল "প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার"। দিবসটি উপলক্ষে গান সাক্ষরতা অভিজানের সহযোতিায় ভোলায় আলোচনা সভার আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।
ভোলাস্থ জিজেইউএস এর হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক মোঃ মোস্তফা কামাল। সভার সঞ্চালনা করেন উপ-পরিচালক গোপাল চন্দ্র শিল এবং সার্বিক সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ।
আলোচনা সভায় স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজ , শিক্ষাবিদগণ, সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এসএমসি সদস্য এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা প্রযুক্তিনির্ভর বিশ্বে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বলেন যে, এটি শুধু পড়া ও লেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল দক্ষতা অর্জনও এর অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা এবং সাইবার সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতের শ্রমবাজারে প্রতিযোগিতামূলক হতে পারে।
বক্তারা আরও উল্লেখ করেন যে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য আজীবন শিক্ষা নিশ্চিত করতে হলে স্থানীয় পর্যায়ে শিক্ষার সুযোগ বাড়ানো, নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ডিজিটাল শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাঁরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের গুরুত্বের ওপরও আলোকপাত করেন।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...