লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৫
৩১৭
আকবর জুয়েল, লালমোহন: ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাও. মো. আমিনুল হক নোমানীর নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাদ্রাসার বিভিন্ন বিষয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা শিক্ষক ও ছাত্রবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মো. মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ মাও. মো. বিন ইয়ামীন, হেড মুহাদ্দিস মাও. মো. আব্দুল হক, ছাত্র মো. আবদুর রহমান, মো. কায়কোবাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক আমিনুল হক নোমানী একজন আদর্শ শিক্ষক ও খতীব, বক্তা ছিলেন।
আগামীতে কোন শিক্ষক, সুশীল সমাজ কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপরে যেকোন ধরনের আক্রমণ ভোলাবাসী শক্ত হাতে দমন করবে। প্রশাসনের দৃষ্টি কামনা করে বক্তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত