অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

শিক্ষক হত্যার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৫

remove_red_eye

৩১৮

আকবর জুয়েল, লালমোহন: ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাও. মো. আমিনুল হক নোমানীর  নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।  

রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মানববন্ধন কর্মসূচি   অনুষ্ঠিত হয়।

 মানববন্ধনে মাদ্রাসার বিভিন্ন  বিষয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  

লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা শিক্ষক ও ছাত্রবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মো. মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ মাও. মো. বিন ইয়ামীন, হেড মুহাদ্দিস মাও. মো. আব্দুল হক, ছাত্র মো. আবদুর রহমান, মো. কায়কোবাদ প্রমুখ।  
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক আমিনুল হক নোমানী একজন আদর্শ শিক্ষক ও  খতীব, বক্তা  ছিলেন।   
আগামীতে কোন শিক্ষক, সুশীল সমাজ কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপরে যেকোন ধরনের আক্রমণ ভোলাবাসী শক্ত হাতে দমন করবে। প্রশাসনের দৃষ্টি কামনা করে বক্তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির  দাবি জানাচ্ছি।

লালমোহন মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...