লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪২
৩৫৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুব অধিকার পরিষদ, লালমোহন উপজেলা শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী ৮নং ওয়ার্ডের সাতআলী হাওলাদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ওই এলাকার মহান নাটকের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজানুর রহমান এলাকায় প্রভাব খাটিয়ে সংগঠন পরিচালনার পাশাপাশি গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মাদক বিরোধী অভিযানে পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী
২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত