অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিন উপ‌জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ক‌মি‌টি অনু‌মোদন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০৮

remove_red_eye

৫৯০

সভাপতি নজরুল,     সম্পাদক মামুন

বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভোলার  বোরহানউদ্দিন উপজেলা শাখার ৫১ সদস‌্য বি‌শিষ্ট কার্যকরী ক‌মি‌টি ঘোষণা করা হ‌য়ে‌ছে । উত্তর হাসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোহাম্মদ নজরুল ইসলাম কে সভাপ‌তি,  দক্ষিণ কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক  ও মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:কবির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ক‌মি‌টি অনুমোদন দেয় কে‌ন্দ্রিয় ক‌মি‌টি । শুক্রবার বিকা‌লে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য নিঃ‌শ্চিত ক‌রেন নব নির্বা‌চিত ক‌মি‌টির সদস‌্যরা ।

ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সুপারিশ ক্রমে,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতার স্বাক্ষরিত স্বার‌কে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সারা দেশের মতো বোরহানউদ্দিন উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পর ভোলা ২ আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য আলহাজ্ব  হা‌ফিজ ইব্রা‌হি‌মের প্রচেষ্টায়  আমরা এ ক‌মি‌টি অনু‌মোদন পে‌য়ে‌ছি। তার দিকনির্দেশনায় উপজেলা প্রাথমিক শিক্ষক  পরিবারকে সুসংগঠিত করা ও বিদ্যালয় গুলোতে শিক্ষার গুণগতমান ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ ।

সভাপ‌তি ও সম্পাদক আ‌রো ব‌লেন, যে বিশ্বাস রেখে আমাদের এই গুরু দায়িত্ব প্রদান করা হয়েছে,আমরা শিক্ষার মান বজায় রাখ‌তে সর্বাত্নক চেষ্টা কর‌বো  । আমাদের ৫১ সদস্য বিশিষ্ট্য কমি‌টি উপজেলার  প্রাথমিক বিদ্যালয় গু‌লোর  সমন্বয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগ‌পো‌যোগী ক‌রে তুল‌বো । নিজেদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা একই প্লাটফর্মে কাজ করার অঙ্গীকার করছি।

নব নির্বা‌চিত ক‌মি‌টি‌কে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন, বোরহানউ‌দ্দিন উপ‌জেলা বিএন‌পি , উপজেলা প্রেস ক্লাব সহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক ও সামা‌জিক সংগঠন সমূহ।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...