অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বাপ-বেটি দেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে: সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:৫০

remove_red_eye

২৯৬

চরফ্যাশনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৭ দিনের কর্মসূচির অংশ হিসাবে ভোলার চরফ্যাশনে বিএনপির নেতা কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত  হয়।
বুধবার  (৩ সেপ্টেম্বর)  বিকালে চেয়ারম্যান বাজার সড়ক থেকে  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। পরে সদর রোড বিএনপি অফিসের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ-সদস্য নাজিম উদ্দিন আলম।এসময় তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন 'শেখের বেটি পালায় না 'পালায় না কিন্তু পালিয়ে গেছেন। এটাই বাস্তবতা। স্বৈরশাসনের কারনে জনগন তাকে প্রত্যাখান করেছে।  এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এসময় তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচন নিয়ে কোনো কোনো মহল নানা ষড়যন্ত্র করছে। তাদের কঠোর হস্তে প্রতিহত করতে হবে।
নাজিম উদ্দিন আরো বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন সংগ্রামী প্লাটফর্ম। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলটির প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন, সকল গনতন্ত্র হত্যা করে বাপ-বেটি দেশের  স্বাধীনতা কেড়ে নিয়েছে। সকল দল ব্যান্ড করে দিয়ে তার বাবা শেখ মজিব  একদলের বাকশাল কায়েম করেছে।
ঠিক একই ভাবে শেখ হাসিনা একই স্টালে দেশ পরিচালনা করছে।
শেখ মজিব ৩০ হাজার রাজনৈতিক নেতাকর্মী হত্যা করেছে রক্ষী বাহিনী দিয়ে।ঠিক একই ভাবে শেখ হাসিনা আয়না ঘর বানিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে।  হাসিনার কর্মকান্ড থেকে বিএনপির  দলীয় নেতা কর্মীদের শিক্ষা নেওয়ার আহবান জানান।
আগামীদিনে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই। 
এসময় নাজিম উদ্দিন আলম ডাকসুতেও জাকসুতে  বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক উপজেলা যুবদলের সভাপতি  আশরাফুর রহমান দিপু ফরাজি, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল প্রমুখ।

কর্মসূচিতে উপজেল বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,ওলামাদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে সাবেক  রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...