অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

লালমোহনে বেসরকারি হাসপাতালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০১

remove_red_eye

৪৪৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় একটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের খপ্পড়ে পড়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে পৌরশহরের হাসপাতাল গেট এলাকার নিউ গ্রিণ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড  হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকালে প্রসব বেদনা উঠলে তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া এলাকার গৃহবধূ মোসা. আছমা বেগমকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। এরপর সেখান থেকে আল্ট্রাসনোগ্রাম করার জন্য ওই গৃহবধূকে ডায়াগনস্টিকে পাঠানো হয়। ওই গৃহবধূকে নিয়ে তার স্বজনরা গ্রিণ লাইফ নামে একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে গেলে ওই হাসপাতাল কর্তৃপক্ষের খপ্পড়ে পড়েন গৃহবধূ আছমা বেগমের স্বজনরা। নয়-ছয় বুঝিয়ে ওই গৃহবধূকে সেখানে ভর্তি করানো হয়। এরপর সেখানের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহনাজ পারভীন ওই গৃহবধূকে সিজার করাতে হবে বলে জানান। চিকিৎসকের পরামর্শে সিজারের জন্য হাসপাতালে ১০ হাজার টাকাও জমা দেয়া হয়। এরপর গৃহবধূ আছমা বেগমকে সিজার না করিয়ে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। এতে ওই গৃহবধূর নবজাতক শিশুটি মারা যায় বলে অভিযোগ করেন স্বজনরা।
গৃহবধূ আছমা বেগমের স্বামী মো. ইব্রাহিম অভিযোগ করে বলেন, প্রসব বেদনা ওঠার পর মঙ্গলবার ভোরে আমার স্ত্রীকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। সেখান থেকে জানানো হয় একটি আল্ট্রাসনোগ্রাম করতে হবে। এরপর সকালে গ্রিণ লাইফ হসপিটালে গেলে তারা কয়েকটি টেস্ট করিয়ে আমাদের জানান, বাচ্চার শারীরিক অবস্থা ভালো না, স্বাভাবিক প্রসব করালে বাচ্চা মারা যাবে। তাই ওই হাসপাতাল কর্তৃপক্ষের কথামতো আমার স্ত্রীর সিজারের জন্য টাকাও পরিশোধ করেছি। তবে কিছুক্ষণ পর তারা আমার স্ত্রীকে সিজার না করিয়ে স্বাভাবিক প্রসব করান। সংশ্লিষ্টদের অবহেলায় আমার বাচ্চাটি মারা গেছে। আমি তাদের বিচার চাই।
এ অভিযোগের বিষয়ে নিউ গ্রিণ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের পক্ষ থেকে মো. বাবুল জানান, আমাদের এখানে আনার আগেই ওই রোগীর অবস্থা খারাপ ছিল। পরে আমরা রোগীকে সিজার করাতে বলি। তবে সিজার করানোর আগেই ওই রোগী স্বাভাবিক প্রসবে একজন মৃত নবজাতকের জন্ম দেন।

লালমোহন মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...