অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় কমিউনিটি গ্রুপ সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

২৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কমিউনিটি ক্লিনিকের (সিসি) কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মশালায় অংশ নেন এওয়াজপুর ও হাজারিগঞ্জ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শোভন কুমার বসাক। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মোহাম্মদ হিজবুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপক (কর্মসূচি) মোঃ আলাউদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উপ-পরিচালক মোঃ আবুবকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার মোঃ মাসুম বিল্লাহ। এছাড়া প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ, শাখা ইনচার্জ মোঃ ইলিয়াসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিজেইউএস-এর আয়োজনে এবং পিকেএসএফ-এর পিপিইপিইইউ প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল কমিউনিটি ক্লিনিককে আরও কার্যকর করার পাশাপাশি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি গ্রুপ সদস্যদের দায়িত্ব, ভূমিকা ও করণীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা প্রদান।
বক্তারা বলেন, সরকারের প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। কমিউনিটি গ্রুপগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল করে তোলা গেলে প্রান্তিক জনগণ সহজেই মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।
দিনব্যাপী এ কর্মশালায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা, নারী ও শিশুর স্বাস্থ্য, সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...