অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলার মেঘনা নদীতে সিরামিক কোম্পানির কাঁচামালবাহী জাহাজ ডুবে যাচ্ছে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫৬

remove_red_eye

২৩৫

তুলাতুলি মাছঘাটে আশ্রয় নেন ১৩ জন স্টাফ

বিশেষ প্রতিবেদক : ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে একটি সিরামিক কোম্পানির কাঁচামালবাহী জাহাজ ডুবে যাচ্ছে। জাহাজটির নাম এমভি রেক্সগ্লোরি-১। জাহাজের স্টাফরা জানান, বিষয়টি মালিকপক্ষকে অবহিত করা হয়েছে। তারা উদ্ধার জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজকে বিপদমুক্ত করার উদ্যোগ নেবেন। তবে এ বিষয়ে কোনো সরকারি দপ্তর জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জাহাজের সুকানী মো. শহিদুল ইসলাম ও স্থানীয় জেলেরা জানান, সিরামিক কাঁচামাল বোঝাই করে এমভি রেক্সগ্লোরি-১ চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। শুক্রবার রাতে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে। রবিবার ভোর সাড়ে ৩টার দিকে নোঙর উঠিয়ে ঢাকার পথে যাত্রা শুরুর পর বিপরীত দিক থেকে আসা সুলতানা বক্কর নামের আরেকটি জাহাজ ধাক্কা দিলে রেক্সগ্লোরির তলা ফেটে যায়। এর পর থেকে ধীরে ধীরে জাহাজটি ডুবতে থাকে।
জাহাজে থাকা ১৩ জন স্টাফ স্থানীয় ট্রলারের সাহায্যে তীরের তুলাতুলি মাছঘাটে আশ্রয় নেন। সরেজমিনে দেখা যায়, জাহাজটি পুরোপুরি ডুবতে আরও ২-৩ হাত বাকি আছে। সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ভোলা নদীবন্দর উপপরিচালক মো. রিয়াদ হোসেন জানান, তাঁকে বিষয়টি অবহিত করা হয়নি। একই কথা জানান ভোলা ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন। তিনি বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...