অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় সচেতনতা বৃদ্ধিতে পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫৩

remove_red_eye

২৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে দিনব্যাপী এ বর্ণাঢ্য পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠঅনের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই মেলার আয়োজন করে। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল মেলার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস’র উপ-পরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মোঃ আবু বকর। স্থানীয় সমাজসেবক মোঃ মালেক মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন পুষ্টি বিষয়ক স্টল স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীদের জন্য পুষ্টিকর উপকরণ প্রদর্শন করা হয়। সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) উপস্থিত থেকে সাধারণ মানুষের পুষ্টি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। দিনব্যাপী এই মেলায় সচেতনতামূলক পথ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পুষ্টি সম্পর্কিত বার্তা সাধারণ মানুষের মধ্যে কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...