লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৫ রাত ১১:২২
২২৩
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে নিজ গ্রামের জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি ও সমমান কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করেছে গ্রামবাসী। শনিবার লালমোহন নয়ানীগ্রামের স্থায়ী বাসিন্দাদের ১৮ জন শিক্ষার্থী এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়ায় গ্রামবাসীদের পক্ষ থেকে সম্মাননতা ক্রেস্ট ও প্রশংসা সনদ তুলে দেওয়া হয়েছে। নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নয়ানী গ্রামের বাসিন্দা লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজীজ শাহিন পাটোয়ারী। নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতি’র উদ্যোক্তা শাহিনুল ইসলাম কবির হাওলাদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষক, ব্যবসায়ী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি গ্রাম সুন্দর করতে হলে মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে। মেধাবী প্রজন্মরাই সমাজ গঠনে মূল ভিত্তি গড়ে তুলবে। বিভিন্ন সময়ে মাদকের ছড়াছড়ি, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক সহিংসতা ইত্যাদি সমাজ থেকে নির্মূল করতে হলে গ্রামের প্রত্যেক সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিক হতে হবে। লালমোহন নয়ানী গ্রাম একটি ঐহিত্যবাহী গ্রাম। এই গ্রামে যেমন অনেক গুণি রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্ম হয়েছে, তেমনি ডাক্তার, শিক্ষকসহ সরকারি গুরুত্বপূর্ণ পদেও রয়েছে গ্রামের ব্যক্তিরা। এসময় কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে গ্রামের শিক্ষার্থীদের এভাবে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করায় আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত