অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩


চরফ্যাশন সিজনে কোটি টাকায় বিক্রি হয় নোনা ইলিশ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৫ রাত ১১:২০

remove_red_eye

৪৪৩

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : মৌসুমে কাটা ইলিশ বা লবণ দেয়া নোনা ইলিশকে প্রক্রিয়াজাত করে সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রি করেন চরফ্যাশনের জেলেরা। এই সিজনাল ব্যবসায় কোটি টাকা আয় হয় নোনা ইলিশ বিক্রি করে। এ অঞ্চলের জেলেরা ইলিশ শিকার করে তাজা ইলিশ বিক্রির পাশাপাশি নরম হয়ে যাওয়া ইলিশ কেটে লবণ দিয়ে তা সংরক্ষণ করে। এই ইলিশ স্থানীয় হাট বাজারে নোনা ইলিশ বলে বিক্রি করা হয়। দেশে এই ইলিশের বেশ চাহিদা রয়েছে। তাই প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নোনা ইলিশ তৈরির জন্য মৎস্যঘাট গুলোতে চলে ব্যস্ত সময়। 
প্রক্রিয়াজাত শেষে এই ইলিশ দেশের বিভিন্ন জেলায় বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। 
চরফ্যাশন উপজেলার মাদ্রাজ সামরাজ মৎস্যঘাট ঘুরে দেখা যায়,নোনা ইলিশ ব্যবসায়ী ও জেলেরা  ইলিশের আঁশ, পেটি ও ডিম ছাড়িয়ে তা পিচ পিচ করে কাটিং করে পানিতে ধুয়ে নিচ্ছে। এরপর পানি ঝরে গেলে মোটা লবন বা সামুদ্রিক লবণ দিয়ে হোগলা বা চাটাইয়ের মধ্যে সাজিয়ে রাখছে। ব্যবসায়ী জসিমউদদীন মহাজন বলেন, এই নোনা ইলিশের  প্রক্রিয়া ও ব্র্যান্ড করা যায় তাহলে এই ইলিশ ইউরোপসহ বিভিন্ন দেশে আরও বেশি রপ্তানি করা সম্ভব। 
জানা যায়,চরফ্যাশনের ব্যবসায়ীরা সিজনে অল্প দামে বড় ও মাঝারি সাইজের ইলিশ কিনে কাটিং শেষে মোটা লবণ দিয়ে কিছুদিনের জন্য তা বড়ো ড্রামের মধ্যে প্রক্রিয়াজাত করে রাখা হয়। পরে ইলিশের সিজন শেষে তা স্থানীয় হাটবাজারে বেশি দামে বিক্রি করেন। ভোজনবিলাসী মানুষ  প্রতিদিনের খাদ্যে অথবা অতিথি আপ্যায়নে এই নোনা ইলিশ পরিবেশন করেন। এই নোনা ইলিশের সুঘ্রাণ ও স্বাদে অতুলনীয় যা স্বাস্থ্যে প্রচুর পরিমাণ প্রোটিন যোগায়।
ঘাটে আসা পাইকাররা হাকডাকের মাধ্যমে ইলিশ কিনছেন আড়তগুলো থেকে। পরে সেগুলো নোনা ইলিশ তৈরী করে ৬ থেকে ৭মাস মৎস্যঘাটে  স্তূপ করে এবং ড্রামের মধ্যে রেখে নোনা ইলিশগুলোকে সংরক্ষণ করা হয়। পরে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে এই নোনা ইলিশ দেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্রি করা হয়।
নোনা ইলিশ প্রস্তুতকারক বশারত উল্যাহ মিয়া বলেন, ইলিশকে ফালি করে কাটা শেষে ভালোভাবে লবণ দিয়ে ইলিশগুলো ড্রামে করে কয়েক মাস সংরক্ষণ করা হয়। বৈশাখ মাসে বেশি দামে বিক্রি করা হয়। নোনা ইলিশের চাহিদা ঢাকা,চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট, জামালপুরে বেশি হওয়ায় মাছগুলো ওইসব অঞ্চলে পাঠানো হয়। ব্যবসায়ী হাতেম আলী সরদার বলেন,এই সামরাজ ঘাট ও বেতুয়া নতুন ¯øুইসগেটঘাট থেকে প্রতি সিজনে কোটি টাকার নোনা ইলিশ বিক্রি হয়। স্থানীয় হাটবাজারে নোনা ইলিশ খুবই কম বিক্রি হলেও ঢাকার আশপাশের  জেলাগুলোসহ চট্টগ্রামে লঞ্চ ও গাড়িতে করে পাঠানো হয়। ওইসব এলাকার ক্রেতারাই কাটা ইলিশ বা নোনা ইলিশ বেশি কিনে থাকেন। যা ১২ থেকে ১৫শ টাকা কেজি দরে বিক্রি হয়।
মাছ কাটা শ্রমিক হরকত আলী বেপারী বলেন, একাধিক জেলে ও ঘাট শ্রমিক এই পেশায় কর্মরত। বর্ষার সিজনে প্রচুর ইলিশ ধরা পড়ছে আর তাই ব্যস্ততাও বেড়েছে আমাদের। তবে নিষেধাজ্ঞার সময় মাছ শিকার বন্ধ থাকলে আমাদেরও কাজ থাকে না।
আড়তদার কামরুল ইসলাম ও শাহীন মালতিয়া বলেন, এই নোনা ইলিশ বা কাটা ইলিশ বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে। চরফ্যাশন উপজেলায় এটি অনেক পুরানো ঐতিহ্য। ভালোভাবে প্রক্রিয়া বা প্রচারণা করা গেলে এই ইলিশ বিদেশেও রপ্তানি করা সম্ভব।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা  জয়ন্ত কুমার অপু বলেন, কেউ কেউ তাজা ইলিশ পছন্দ করেন আবার অনেকেই কাটা ইলিশ বা নোনা ইলিশ পছন্দ করেন। বাজারে ইলিশের দাম বেশি হওয়ায় ইলিশে লবণ দিয়ে সংরক্ষণ করে রান্না করা হলে আলাদা একটি স্বাদ পাওয়া যায়। চরফ্যাশনের জেলে ও ব্যবসায়ীরা নোনা ইলিশ বিক্রি করে ভালো লাভবান হচ্ছেন। ব্যবসায়ীরা যেন ভালোভাবে প্রক্রিয়া ও সংরক্ষণ করতে পারেন এসব বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।


ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন



ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু

জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন খুনি মোজাফফর, উন্মোচন হতে পারে নানা রহস্যের জট

জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন খুনি মোজাফফর, উন্মোচন হতে পারে নানা রহস্যের জট

আরও...