অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় বাড়ির সামনে থেকে ছাত্রলীগ নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৫ রাত ১১:১৯

remove_red_eye

২৭৯

এক মাত্র ছেলে কে হারিয়ে বাবা মা পাগল প্রায়

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. সাইফুল্লাহ আরিফ (৩০) কে  নির্মম ভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে সদর উপজেলার কালিবাড়ী রোড এলাকার নববী মসজিদ সংলগ্ন নিজ বাড়ির সামনে তার মরদেহ পুলিশ উদ্ধার করেছে।নিহত আরিফ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং স্থানীয় প্রাক্তন শিক্ষক মো. বশির উদ্দিনের একমাত্র ছেলে। এদিকে এক মাত্র ছেলের এমন নৃশংস ভাবে হত্যা কোন কোন ভাবেই মেনে নিতে পারেন না বাবা মা। ছেলে কে হারিয়ে বাবা মা পাগল প্রায়। তাদের আহাজাড়িতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
আরিফের বাবা জানান,  শুক্রবার রাতের খাবার শেষে  মাকে শেষ বারের মতো পানি খাইয়ে ১২ টার দিকে তার রুমে ঘুমাতে যান তিনি। শনিবার ফজরের নামাজের সময় গেইট  খুলে বাইরে বের হয়ে এসে বাড়ির সামনের রাস্তায় আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তার বাবা। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে নিহতের পরিবার জানিয়েছে, কারা বা কী কারণে আরিফকে হত্যা করেছে তা তাদের জানা নেই। এ ঘটনায় প্রশাসনের কাছে বিচার দাবী করেন নিহতের পরিবার।
এদিকে পুলিশে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ভোলা ডিবি পুলিশের ওসি ইকবাল হোসেন জানান, এ ঘটনার কারণ উদ্ঘাটনে তারা তদন্ত করছেন। 


ভোলা সদর মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...