বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৫ রাত ১১:১৯
২৩৮
এক মাত্র ছেলে কে হারিয়ে বাবা মা পাগল প্রায়
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. সাইফুল্লাহ আরিফ (৩০) কে নির্মম ভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে সদর উপজেলার কালিবাড়ী রোড এলাকার নববী মসজিদ সংলগ্ন নিজ বাড়ির সামনে তার মরদেহ পুলিশ উদ্ধার করেছে।নিহত আরিফ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং স্থানীয় প্রাক্তন শিক্ষক মো. বশির উদ্দিনের একমাত্র ছেলে। এদিকে এক মাত্র ছেলের এমন নৃশংস ভাবে হত্যা কোন কোন ভাবেই মেনে নিতে পারেন না বাবা মা। ছেলে কে হারিয়ে বাবা মা পাগল প্রায়। তাদের আহাজাড়িতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
আরিফের বাবা জানান, শুক্রবার রাতের খাবার শেষে মাকে শেষ বারের মতো পানি খাইয়ে ১২ টার দিকে তার রুমে ঘুমাতে যান তিনি। শনিবার ফজরের নামাজের সময় গেইট খুলে বাইরে বের হয়ে এসে বাড়ির সামনের রাস্তায় আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তার বাবা। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে নিহতের পরিবার জানিয়েছে, কারা বা কী কারণে আরিফকে হত্যা করেছে তা তাদের জানা নেই। এ ঘটনায় প্রশাসনের কাছে বিচার দাবী করেন নিহতের পরিবার।
এদিকে পুলিশে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ভোলা ডিবি পুলিশের ওসি ইকবাল হোসেন জানান, এ ঘটনার কারণ উদ্ঘাটনে তারা তদন্ত করছেন।
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল
প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে কালচারাল পরিবর্তন শুরু করেছেন : সংসদে অর্থমন্ত্রী
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কাল
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে বিরোধীদলীয় নেতা
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত
গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক