অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে মাদ্রাসার সামনে নবজাতক ফেলে পালালো অজ্ঞাতরা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৫ রাত ১১:৪৫

remove_red_eye

৪৭৫

এম এ হালিম, তজুমদ্দিন থেকে: ভোলার তজুমদ্দিনে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলার তালিমুল কুরআন মডেল মাদ্রাসার সামনে এক নবজাতক কন্যাশিশুকে ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তি।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা শিশুটির কান্নার শব্দ শুনে বিষয়টি টের পান এবং দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রথমে শিশুটিকে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ভোলা সদর হাসপাতালে রেফার করেন।
পুলিশ জানায়, নবজাতককে প্রাথমিক চিকিৎসার পর আদালতের নির্দেশনা অনুযায়ী হেফাজতে নেয়ার প্রক্রিয়া চলছে। এদিকে শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সবুজ ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. সবুজ দম্পতি। আইনী প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে শিশুটিকে তাদের জিম্মায় অ্যাম্বুল্যান্সযোগে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “শিশুটিকে কে বা কারা ফেলে গেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা ঘটনাটিকে অমানবিক ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তারা বলেন, “এভাবে একটি নিরপরাধ শিশুকে ফেলে যাওয়া মানবতাবিরোধী কাজ। সমাজের দায়িত্বশীল মানুষদের এগিয়ে আসা উচিত।”

তজুমদ্দিন ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...