অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে মেঘনায় ট্রলার ডুবি, উদ্ধার জেলের মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

৩৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার দৌলতখানের মেঘনা নদীতে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ১৪ জেলেসহ ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলে মোঃ হাসান ( ৪০) কে আহত অবস্থায় উদ্ধারের পর মারা যান।

শনিবার ওই ট্রলার টি ডুবে ছিল। বুধবার জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত দেব বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জেলে পরিবারকে সরকারি সহায়তা দেয়া হবে। ওই জেলের নিজস্ব কোন জমি জমা না থাকায় জানাজা শেষে চরপাতা শ্বশুরবাড়িতে তা তাকে দাফন করা হয়। স্ত্রী হাজেরা বেগম জানান, তার স্বামী গেল শনিবার ইসমাইল মাঝির ট্রলারে মাছ ধরতে যান। দুপুর আড়াটার দিকে ওই ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই দিন ১৩ জেলে উদ্ধার পেলেও তার স্বামীকে পাওয়া যায় নি। পর দিন তার স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করার পর প্রথমে নোয়াখালী মাইজদি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতিতে ডাক্তার ঢাকায় রেফার করেন। পরের দিন তাকে ঢাকা মিডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি । এলাকার মৎস্যজীবী সমিতির নেতা হাজি সেলিম জানান, ঝড়ের কবলে পড়া ইসশাইল মাঝির ট্রলারটি উদ্ধার করা হয়। ক্ষুদ্র  মৎস্যজীবী  জেলে সমিতির সম্পাদক শেখ মামুন ওই বাড়িতে গিয়ে অসহায় পরিবারকে শান্তনা দেন । দ্রুত ওই পরিবারকে সহযোগিতা করতে প্রশাসনের কাছে দাবি জানান তিনি। নদী ভাঙনের পর ২০ বছর আগে শ্বশুর বাড়ি চলে আসেন হাসান। তার জমিজমা কিছু নেই। বর্তমানে দুই মেয়েকে বিয়ে দেয়ার কথাবর্তা চলছিল । এ অবস্থায় মারা যান জেলে হাসান। 

দৌলতখান ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...